বাড্ডায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের এক লাখ টাকা জরিমানা
বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’-এর কারখানায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ পাওয়া যায়নি। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের প্রমাণও মেলে। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সাত কর্মদিবসের মধ্যে সনদের ব্যবস্থা নিতে বলা হয়।#BSTI #Badda #Dhaka #FoodSafety #MeehaNews

রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’কে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এ জরিমানা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করে। কোনোটিই পাওয়া যায়নি। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণও মেলে।
বিএসটিআইয়ের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স নিতে ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর অন্যথা হলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থার কথা জানানো হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ছিলেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।





