মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩
বুধবার ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘দৈনিক সাতক্ষীরা খবর’

‘সত্য প্রচারে এগিয়ে’ স্লোগান নিয়ে সাতক্ষীরায় যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে পত্রিকাটির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।বক্তারা পত্রিকাটিকে সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে গড়ে তোলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।#Satkhira #NewspaperLaunch #Journalism #MeehaNews

সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘দৈনিক সাতক্ষীরা খবর’
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধনছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সত্য প্রচারে এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনমানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে পত্রিকাটির পথচলা শুরু হলো।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে পত্রিকাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি পত্রিকার লোগো ও সার্বিক উপস্থাপনার প্রশংসা করেন। সম্পাদক আবু বক্করের নেতৃত্বে এবং বস্তুনিষ্ঠ সম্পাদনার মাধ্যমে পত্রিকাটি অচিরেই সাতক্ষীরার শীর্ষ দৈনিকগুলোর একটি হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন এবং সার্বিক সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “পত্রিকাটি যেন প্রকৃত অর্থে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠে।” সাতক্ষীরার সম্ভাবনা, মানুষের নিত্যদিনের সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নির্ভয়ে ও সাহসিকতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি বাসুদেব বসু বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষের স্বপ্ন, সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো পত্রিকার পাতায় নিখুঁতভাবে ফুটে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বলেন, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক উন্নয়ন তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। দক্ষ ও প্রজ্ঞাবান সাংবাদিকদের লেখার মাধ্যমে সাতক্ষীরার উন্নয়নে পত্রিকাটি অবদান রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলহাজ আব্দুর রউফ বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ প্রকাশ করতে হবে। বর্তমানে সাতক্ষীরায় সংবাদকর্মীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অবাধ তথ্যপ্রবাহের এ সময়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে।

বক্তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন করবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।