মূল কনটেন্টে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩
রবিবার ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

খুলনায় অস্ত্র-গুলিসহ আশিক বাহিনীর ‘শুটার’ জনি গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। তাঁর কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য আছে। অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে।#Khulna #SRB #Arrest #CrimeNews #MeehaNews

অস্ত্র ও গুলিসহ এসআরবির হাতে গ্রেপ্তার জনি
এসআরবির হাতে গ্রেপ্তার জনিছবি: সংগৃহীত

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত।

এসআরবি-৬ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় তাদের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালায়। সেখানে জনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দোনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়েছে। জনি নগরের চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য আছে। জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাঁকে হস্তান্তর করা হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপনও জনির বিরুদ্ধে চারটি মামলার তথ্য নিশ্চিত করেছেন। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-৬ কয়েক দিন আগেও চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আশিক গ্রুপের দুই সদস্যকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছিল।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।