মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ২৯ অক্টোবর শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেকের অর্থদণ্ড ৫০ হাজার টাকা। আরও দুজনকে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন খালাস পেয়েছেন। ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গলের পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা খুন হন বলে মামলায় বলা হয়েছে।#Moulvibazar #Sreemangal #DeathPenalty #MeehaNews

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ভবন
মৌলভীবাজারের জজ আদালতছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে সাত বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচজন আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল ওয়াহিদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। জয়নাল আবেদীনকে (৫৫) দেওয়া হয়েছে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে তাঁর সাজা ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। দুজনেরই পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

খালাস পেয়েছেন জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, আলী ইসলাম ও নাজমিন বেগম।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধ হয়। এর জেরে সৎভাই ও তাঁর স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাবানা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।