অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান বৃহস্পতিবার ভোরে মাগুরায় নিজ বাসায় মারা গেছেন; বয়স হয়েছিল ৫০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। জোহরের নামাজের পর গ্রামের বাড়ি কুশখালীতে তাঁর জানাজা হবে। #MeehaNews #Obituary #Bangladesh #LocalNews

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার ও এক্সপার্ট যুব সংঘের সদস্য সেলিমুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আছমাতুল্লাহর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে শহরের মাগুরায় নিজ বাসায় স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার জোহরের নামাজের পর গ্রামের বাড়ি কুশখালীতে বাড়ির প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সেলিমুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অগ্রগতি সংস্থা ও এক্সপার্ট যুব সংঘ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সংগঠন দুটির নেতারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





