কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ৫ ইউনিট
আজ সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট কাজ করছে, পথে আছে আরও তিনটি। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।#Keraniganj #FireIncident #Dhaka #Bangladesh #MeehaNews

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের সহায়তায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে।
আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





