মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নারায়ণগঞ্জে কুবির সাবেক শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। পরিবারের অভিযোগ, নির্যাতনের মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফারজানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত নয়।#Narayanganj #Fatullah #CumillaUniversity #MeehaNews

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলাম
ফারজানা ইসলামছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারজানার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফারজানা কুবির ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নাজমুল একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই ফারজানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। চাকরি পাওয়ার পর তাঁর অর্থের চাহিদা বেড়ে যায় এবং টাকার জন্য চাপ ও নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ। আরিফুলের দাবি, বিভিন্ন সময়ে ফারজানার পরিবারের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে।

পরিবার জানায়, গত বছরের ডিসেম্বরে মারধরের শিকার হয়ে ফারজানা বাবার বাড়িতে চলে আসেন এবং নারী নির্যাতনের মামলা করেন। পরে নাজমুলের পরিবার ভবিষ্যতে নির্যাতন না করার আশ্বাস দিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ করে। দুই পরিবারের সমঝোতার পর মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়।

আরিফুল বলেন, ঘটনার আগের দিন বিকেলে নাজমুলের দুলাভাই ফোন করে জানতে চান মামলা প্রত্যাহার হয়েছে কি না। তিনি জানান, প্রত্যাহার হয়েছে এবং কাগজপত্রও পাওয়া গেছে। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ফারজানার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন অস্বাভাবিক কিছু মনে হয়নি। রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফোন করে তাঁকে মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের দাবি, মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ফারজানাকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী স্টার নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ থেকে আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। ফতুল্লা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।