মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩, অর্ধেকের বেশি মাদকসেবী

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৮৩ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযান চলে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে। গ্রেপ্তারদের মধ্যে ৪৬ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, ১৪ জন পরোয়ানাভুক্ত আসামি ও চারজন ডাকাত। সবচেয়ে বেশি ৩০ জন গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ে। এরপর সিদ্ধিরগঞ্জে ১৪ ও ফতুল্লায় ১৩ জন। অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।#Narayanganj #DrugBust #PoliceOperation #MeehaNews

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার আসামিদের নিয়ে পুলিশ
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার (৮৩)ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তাঁর ভাষ্য, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ৪৬ জন মাদকসেবী ও ছয়জন মাদক ব্যবসায়ী। ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন ডাকাত ও একজন চোর। নিয়মিত মামলার আসামি পাঁচজন, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য চারজন।

থানাভিত্তিক গ্রেপ্তার:

  • সোনারগাঁ (৩০): একজন মাদক ব্যবসায়ীর কাছে ২০টি ইয়াবা পাওয়া গেছে। বাকিদের মধ্যে ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় দুজন ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।

  • সিদ্ধিরগঞ্জ (১৪): ১২ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।

  • ফতুল্লা (১৩): তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজা মিলেছে। এ ছাড়া তিনজন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার তিন আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য গ্রেপ্তার হয়েছেন।

  • নারায়ণগঞ্জ সদর (১০): দুই মাদক ব্যবসায়ীর কাছে ২১০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। বাকি আটজন মাদকসেবী।

  • বন্দর (৭): তিনজন ডাকাত, তিনজন পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য ধারায় একজন।

  • রূপগঞ্জ (৭): একজন চোর, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।

  • আড়াইহাজার (২): দুজনই মাদকসেবী।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।