মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ফরিদপুরের ফলিয়া বাজারে ৯ গুদাম পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি

শনিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে আগুনে ৯টি গুদাম পুড়েছে। গুদামগুলোতে পাট, পেঁয়াজ, রসুন ও চাল মজুত ছিল। আনুমানিক ক্ষতি প্রায় ৩ কোটি টাকা। প্রায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।#Faridpur #Boalmari #FireIncident #MeehaNews

ফরিদপুরের ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গুদাম
ফরিদপুরের ফলিয়া বাজারের অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া গুদাম

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ফলিয়া বাজারে আগুনে ৯টি গুদাম পুড়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে বুড়াইচ ইউনিয়নের এই বাজারে আগুন লাগে। ক্ষতি আনুমানিক প্রায় তিন কোটি টাকা। গুদামগুলোতে পাট, পেঁয়াজ, রসুন ও চাল মজুত ছিল।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বোয়ালমারী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

স্থানীয়রা জানান, পাট ও পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ মণ্ডলের গুদাম থেকে প্রথমে আগুন ছড়ায়। দ্রুত তা আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী মো. কিসলু খালাসী বলেন, ফোনে কথা বলার সময় হইচই শুনে বাইরে এসে মাসুদ মণ্ডলের গুদাম থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। তিনি ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত গুদামমালিকদের মধ্যে আছেন হাবিবুর রহমান হাবি মণ্ডল, ফিরোজ মেম্বার, মাসুদ মণ্ডল, মিল্টন মোল্যা, জুয়েল মণ্ডল, ইমরুল মোল্যা ও কালাম মোল্যা। স্থানীয়দের প্রাথমিক হিসাবে প্রতিটি গুদামে ৪০ থেকে ৫০ লাখ টাকার পণ্য ছিল।

বোয়ালমারী ও আলফাডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। স্থানীয় বাসিন্দারাও এতে হাত লাগান। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা জানান, দুই উপজেলা থেকে চারটি ইউনিট এসেছিল। প্রায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তার আগেই বেশির ভাগ মালামাল পুড়ে যায়। আলফাডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার ওবায়েদুর রহমান বলেন, পাটের গুদামে আগুন সাধারণত ভয়াবহ রূপ নেয়। পাশে বারাসিয়া নদী থাকায় পানি সংগ্রহ সহজ হয়েছে।

মাসুদ মণ্ডল জানান, জমি বিক্রি ও ধারদেনা করে কেনা প্রায় ৫০ লাখ টাকার পাট, পেঁয়াজ ও রসুন পুড়ে গেছে। ফিরোজ মেম্বার বলেন, তিনি গুদাম বন্ধ করে বাড়ি গিয়েছিলেন, ফিরে এসে সব শেষ দেখেছেন। ধারদেনা করে পাটের ব্যবসা করতেন তিনি। সরকারের সহযোগিতা না পেলে তাঁদের পথে বসতে হবে বলে জানান তিনি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।