মূল কনটেন্টে যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩
শনিবার ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন পালন

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস ও সদস্য মো. শাদমান হোসাইন শিফাতের জন্মদিন উদযাপিত হয়েছে শুক্রবার বিকেলে সাতক্ষীরা প্রথম আলো ও বন্ধুসভা কার্যালয়ে। ফুলের শুভেচ্ছা ও কেক কাটার পর বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধিসহ সংগঠনের কার্যনির্বাহীরা উপস্থিত ছিলেন; উপস্থিত বন্ধুরা এমন আয়োজন নিয়মিত রাখার আশা প্রকাশ করেন। #Satkhira #BondhuSabha #ProthomAlo #BirthdayCelebration #MeehaNews

সাতক্ষীরায় বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন পালন
ছবি: বন্ধুসভা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সদস্য মো. শাদমান হোসাইন শিফাতের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রথম আলো ও বন্ধুসভা কার্যালয়ে এ আয়োজন হয়।

শুরুতে বন্ধুরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর কেক কাটা হয়। উদযাপনের অংশ হিসেবে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় কার্যালয় প্রাঙ্গণ সাংস্কৃতিক মঞ্চে রূপ নেয়। একে অপরকে কেক খাইয়ে দিয়ে ও শুভেচ্ছা বিনিময় করে বন্ধুরা উদযাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, বন্ধুসভার সহ-সভাপতি রাহাতুল ইসলাম ও মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক সুদীপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন। এ ছাড়া বন্ধু হুমাইরা মিমি, সাজিদুল ইসলাম, অরনা জামান, অনন্য জামান, সিফাত হোসেন, শিমুল হোসেনসহ সাতক্ষীরা বন্ধুসভার অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের ছোট ছোট আয়োজন নিয়মিত চালু থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বন্ধুরা।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

আজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।