মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম (৪৮) কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সহসভাপতি। বয়জাল হোসেন (৪৮) গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক। সাইফুলকে রাত ১২টা ২০ মিনিটে নিজ বাড়ি থেকে এবং বয়জালকে রাত ১টা ৩০ মিনিটে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তদন্তে দুজনের নাম উঠে আসে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।#Bogura #Sherpur #AwamiLeague #AntiTerrorismAct #MeehaNews

শেরপুর থানা, বগুড়া
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আ.লীগের দুই নেতাছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম (৪৮) এবং গাড়িদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বয়জাল হোসেন (৪৮)। সাইফুল বাগড়া হঠাৎপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। বয়জালের বাড়ি জয়নগর গ্রামে। তিনি মৃত হেদায়াতুল্লাহ প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার তদন্তে এই দুজনের নাম উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১২টা ২০ মিনিটে সাইফুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১টা ৩০ মিনিটে বয়জালকে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।