মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নারায়ণগঞ্জে দুই ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বন্দরের ফনকুল ও ফুলহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে। মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ এবং মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#Narayanganj #Bandar #BrickKiln #MeehaNews

নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ভ্রাম্যমাণ আদালতেরছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বন্দরের ফনকুল ও ফুলহর এলাকায় এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারায় লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ এইচ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অভিযানস্থলেই আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। তিনি বলেন, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে। অভিযানের সময় বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।