মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চট্টগ্রামের খুলশীতে নিজ বাসা থেকে কলেজশিক্ষকের মর/দেহ উদ্ধার

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে খুলশীর একটি বাসা থেকে ছন্দা শর্মার (৩৭) মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। স্বামী মলয় শর্মা রাতে বাসায় ফিরে তাঁকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#Chattogram #Khulshi #CollegeTeacher #MeehaNews

নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছন্দা শর্মা
ছন্দা শর্মাছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে কলেজশিক্ষক ছন্দা শর্মার (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছন্দা শর্মা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি জানান, সোমবার রাতে বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেন। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।