মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিহত ৩, নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের সেরাং রিজেন্সিতে ক্যান্ডি কারখানায় আগুনে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। ৩৬ শ্রমিক নিখোঁজ। রোববারও তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চলছিল। ১৫ জন বেঁচে গেছেন বলে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে। প্রদেশের গভর্নরের হিসাবে ভেতরে ছিলেন আনুমানিক ৬০ জন। আগুনের কারণ জানা যায়নি। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য, তৃতীয় তলার একটি কুলিং ইউনিট থেকে আগুন লাগে।#Indonesia #Banten #FactoryFire #Serang #MeehaNews

ইন্দোনেশিয়ার বান্তেনে আগুনে পুড়ে যাওয়া ক্যান্ডি কারখানায় উদ্ধারকর্মীরা
সেরাং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় এই আগুন লাগেছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশে একটি ক্যান্ডি কারখানায় আগুনে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। ৩৬ শ্রমিক নিখোঁজ থাকায় রোববারও উদ্ধার অভিযান চলছিল।

আগুন লাগে শনিবার সেরাং রিজেন্সির চিকান্দে এলাকার পিটি ফোনুসা আগুং মুলিয়া কারখানায়। এখানে দুধভিত্তিক ক্যান্ডি ও স্ন্যাকসের ব্র্যান্ড মিলকিটা তৈরি হয়। তিনতলা কারখানাটিতে দমকলকর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে খবর পান। তাঁরা পৌঁছে ভবনটি আগুনে পুরোপুরি ঘিরে থাকতে দেখেন।

বান্তেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (Banten Search and Rescue Agency) কর্মকর্তা রিজকি দোয়ান্তো (Rizky Dwianto) জানান, ১২ ঘণ্টারও বেশি সময় পরও কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলছিল। রোববার ধিকিধিকি আগুন নেভানোর কাজ চলছে। উদ্ধারকর্মীরা ভবনের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ নজর সেসব এলাকায়, যেখানে আটকা পড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের সঙ্গে স্থানীয় দমকল বিভাগ ও ইন্দোনেশিয়ান রেড ক্রস কাজ করছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) বিবৃতি অনুযায়ী ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে চারজন আহত। চারজনকে কাছের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। বান্তেনের গভর্নর আন্দ্রা সোনি (Andra Soni) সাংবাদিকদের বলেন, আগুন লাগার সময় কারখানার ভেতরে আনুমানিক ৬০ জন ছিলেন। তবে নিখোঁজ ৩৬ জনের সবাই ভেতরে ছিলেন কি না, কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

আগুনের কারণ জানানো হয়নি। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, তৃতীয় তলার একটি কুলিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনার কারণ তদন্তাধীন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।