সাতক্ষীরায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজের সদস্যরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বক্তারা আগামী পাঁচ দিনের মধ্যে প্রশাসনিক অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।#Satkhira #Healthcare #PublicHealth #HumanChain #MeehaNews

সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ ও মিয়ারাজ হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে তাঁদের অভিযোগ। প্রয়োজনীয় অনুমোদন ও মানসম্মত সেবার অভাবে এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।





