দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, প্রতিমন্ত্রী শাহে আলম
শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীসহ বিএনপির রাজনীতিকদের কারও দেশের বাইরে ঠিকানা নেই। তিনি ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়েছিলেন। প্রতিমন্ত্রীর ভাষ্য, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে এবং শিগগির এর উদ্বোধন হবে। তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।#MirShaheAlam #Gaibandha #Govindaganj #BNP #MeehaNews

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীসহ বিএনপির রাজনীতি করা কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। তাঁর ভাষ্য, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে স্থান পরিদর্শনে তিনি সেখানে যান।
বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছালে নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করেন। পরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় সভা করেন।
খাল খনন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সব খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করা হবে। খুব শিগগির এসব খাল খননের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।
এরপর প্রতিমন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল ঘুরে দেখেন।





