মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চক্ষু হাসপাতালের সামনে র‍্যালি দিয়ে খুলনায় শুরু লায়ন্সের ‘সার্ভিস মাস’

খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে গ্রান্ড র‍্যালির মধ্য দিয়ে শনিবার শুরু হলো লায়ন্স ক্লাবের অক্টোবর সার্ভিস মাস, উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মাসব্যাপী কর্মসূচিতে থাকছে ফ্রি ডায়াবেটিস ও চক্ষু ক্যাম্প, বীজ ও খাদ্য বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং মানসিক স্বাস্থ্য ও ডেঙ্গু সচেতনতামূলক সেশন। উল্লেখযোগ্য, প্রতি বছর অক্টোবরকে বিশ্বব্যাপী লায়ন্স-লিও ক্লাবের "সার্ভিস মাস" হিসেবে পালন করা হয়, আর ৮ অক্টোবর পালিত হয় "বিশ্ব লায়ন্স সেবা দিবস"।#KhulnaLionsClub #ServiceMonth #CommunityService #Khulna #MeehaNews

খুলনা লায়ন্স ক্লাবের অক্টোবর সার্ভিস মাস উদ্বোধনী গ্রান্ড র‍্যালি
খুলনা লায়ন্স ক্লাবের অক্টোবর সার্ভিস মাস উদ্বোধনী গ্রান্ড র‍্যালি

খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গ্রান্ড র‍্যালির মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো লায়ন্স ক্লাবের অক্টোবর সার্ভিস মাসের। প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক লায়ন রমা রহমানসহ সংগঠনের সেক্রেটারি, ট্রেজারার, অন্যান্য লায়ন সদস্য ও লিও সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, লায়ন্স ক্লাব সারা বিশ্বে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, যেকোনো সহযোগিতায় তিনি তাদের পাশে থাকবেন।

প্রেসিডেন্ট রমা রহমান জানান, বিশ্বজুড়ে লায়ন্স ক্লাব অক্টোবর মাসজুড়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, তারই ধারাবাহিকতায় খুলনা লায়ন্স ক্লাবও মাসব্যাপী সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, বীজ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, মানসিক স্বাস্থ্য সেশন, জিরো প্লাস্টিক সচেতনতা ও ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম।

উল্লেখ্য, বিশ্বজুড়ে লায়ন্স ও লিও ক্লাবের জন্য অক্টোবর একটি বিশেষ মাস—এ সময় সংগঠনগুলো ব্যাপক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, আর প্রতি বছর ৮ অক্টোবর পালিত হয় বিশ্ব লায়ন্স সেবা দিবস।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

বিশেষ প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।