মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

যবিপ্রবিতে ‘সংস্কৃতির সমতা’ প্রতিপাদ্যে লুঙ্গি প্যারেড, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

রোববার সকাল ১১টায় যবিপ্রবির ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে ‘লুঙ্গি প্যারেড’ হয়েছে। প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’। শিক্ষক-শিক্ষার্থীরা লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে প্যারেডে অংশ নেন। উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেছেন, পোশাক নয়, মানবিকতা ও দায়িত্ববোধ মানুষের মর্যাদা নির্ধারণ করে। #JUST…

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লুঙ্গি প্যারেডে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা
যবিপ্রবির লুঙ্গি প্যারেড (ছবি: সংগৃহীত)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘সংস্কৃতির সমতা’ প্রতিপাদ্যে ‘লুঙ্গি প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে এ আয়োজন হয়। লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাতে অংশ নেন।

মাইকেল মধুসূদন দত্ত কাম একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার পর প্যারেড শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে তা আবার শুরুর জায়গায় এসে শেষ হয়।

প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘পোশাক নয়, মানবিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ দিয়েই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়।’ তাঁর মতে, পোশাক সংস্কৃতির পরিচয় বহন করে, তবে মানুষের একক পরিচয় নয়। তিনি আয়োজনের প্রশংসা করেন এবং ইংরেজি বিভাগের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

কোর্সের পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন বলেন, সাহিত্য কেবল বইয়ে সীমাবদ্ধ নয়, তা মানুষের সংস্কৃতি ও পোশাকেও আছে। তাঁর ভাষ্য, স্কটল্যান্ডের কিল্ট বা জাপানের কিমোনোর মতো লুঙ্গিও বাঙালির পরিচয়ের অংশ। প্যান্ট-শার্টকে একমাত্র স্মার্টনেস না ভেবে নিজের শেকড় ও ঐতিহ্য ধারণ করাই আসল পরিচয় বলে তিনি মন্তব্য করেন।

আয়োজকদের মতে, সমাজে কিছু পোশাককে ‘অভিজাত’ এবং সাধারণ মানুষের পোশাককে ‘নিম্নমানের’ ভাবার একটি মানসিকতা দেখা যায়। পোশাকভিত্তিক এই বিভাজন ভাঙতেই এবারের থিম বেছে নেওয়া হয়েছে। তাঁদের বার্তা, কোনো পোশাক বা সংস্কৃতিই ছোট নয়।

অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিবুর রহমান ও ড. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

যবিপ্রবিতে ‘সংস্কৃতির সমতা’ প্রতিপাদ্যে লুঙ্গি প্যারেড, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

রোববার সকাল ১১টায় যবিপ্রবির ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে ‘লুঙ্গি প্যারেড’ হয়েছে। প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’।
শিক্ষক-শিক্ষার্থীরা লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে প্যারেডে অংশ নেন।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেছেন, পোশাক নয়, মানবিকতা ও দায়িত্ববোধ মানুষের মর্যাদা নির্ধারণ করে।

#JUST #Jashore #LungiParade #CampusNews #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।