শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়ে অসুস্থতা, মারা গেলেন অভিনেতা সোহেল খান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মারা গেছেন। তিনি বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।#SohelKhan #Bogura #Showbiz #MeehaNews

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সোহেল খানের পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, শুটিংয়ের কাজে তিনি বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর কারণ, তাঁর বয়স এবং জানাজা ও দাফনের সময়সূচি এখনো জানা যায়নি।





