মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

১৬ বছরের রেকর্ড ছাড়াল ইসরায়েল, এ বছর আত্মহ/ত্যা করছে ২৩ জন সেনা

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালে ইসরাইলি সেনাবাহিনীর কর্মরত ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। গাজা যুদ্ধে দায়িত্ব পালন করা আরও ১৭ সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। সেনা-তথ্য অনুযায়ী ২০২৪ সালে ২১ জন ও ২০২৫ সালে ২২ জন কর্মরত সেনা আত্মহত্যা করেছিলেন। যুদ্ধের আগের এক দশকে বছরে গড়ে প্রায় ১২ জন আত্মহত্যা করতেন।#Israel #IsraeliArmy #Haaretz #MentalHealth #MeehaNews

ইসরাইলি সেনাসদস্যরা
ইসরাইলি সেনাসদস্যরা। ফাইল ছবি

ইসরাইলি সেনাবাহিনীতে এ বছর কর্মরত অবস্থায় ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে কোনো এক বছরে এটাই সর্বোচ্চ। ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনের বরাতে সোমবার এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এ সংখ্যার বাইরে গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। একই সময়ে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। যুদ্ধের আগের এক দশকে সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন আত্মহত্যা করতেন। হারেৎজের উদ্ধৃত সেনা-তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত কর্মরত সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২, যা তখন ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, হাইফা বিশ্ববিদ্যালয়ের সুইসাইড অ্যান্ড মেন্টাল পেইন স্টাডিজ সেন্টারের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করেছেন, ২০২৬ সালে ও এর পরে দায়িত্ব পালন করা সেনারা, বিশেষ করে রিজার্ভ সেনারা, ঝুঁকিপূর্ণ গোষ্ঠী।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।