মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত

মেদুজা ও মিডিয়াজোনার নতুন হিসাবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়েছেন। হিসাবটি ফাঁস হওয়া রসস্ট্যাটের তথ্য, উত্তরাধিকার-নথি ও অন্যান্য সূত্রের বিশ্লেষণে করা। সরকারিভাবে নথিভুক্ত মৃত্যু অন্তত ৪ লাখ ৯০ হাজার। নিখোঁজদের ধরলে সংখ্যা ৭ লাখ ছাড়ায়। ক্রেমলিন হতাহতের তথ্য গোপন রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#UkraineWar #Russia #Rosstat #MeehaNews

ইউক্রেনের রাস্তায় পড়ে থাকা রুশ বাহিনীর সাঁজোয়া যান
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে নতুন এক হিসাবে দাবি করা হয়েছে। রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুই রুশ সংবাদমাধ্যম মেদুজা (Meduza) ও মিডিয়াজোনা (Mediazona) সোমবার (২৩ নভেম্বর) যৌথভাবে এই হিসাব প্রকাশ করেছে। খবরটি দিয়েছে নিউইয়র্ক টাইমস।

হিসাবের ভিত্তি রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) ফাঁস হওয়া তথ্য। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুই ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী ১ নভেম্বর সংস্থাটির সার্ভারে হানা দেওয়ার দাবি করে। পরে তারা সংগৃহীত তথ্য সংবাদমাধ্যমগুলোর কাছে প্রকাশ করে। এর মধ্যে আছে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি ও সরকারি তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য, যার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে যায়। কয়েক বছর ধরে মেদুজা ও মিডিয়াজোনা মূলত উত্তরাধিকার-নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করে নিহত রুশ সেনার সংখ্যা হিসাব করছে। নতুন তথ্য সেই বিশ্লেষণে যুক্ত হয়েছে।

সংবাদমাধ্যম দুটির হিসাবে সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যু নথিভুক্ত করেছে। তবে সরকারি তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য নিয়মিত দেরিতে ওঠে। ফলে ২০২৬ সালের বেশির ভাগ এবং ২০২৫ সালের অনেক মৃত্যুর হিসাব তাতে নেই। নিখোঁজ সেনাদের হিসাবে ধরে তারা সংখ্যাটি সাত লাখের ওপরে পেয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলিন যুদ্ধের হতাহতের তথ্য জনগণের কাছ থেকে গোপন রেখেছে।

এর আগে ৮ নভেম্বর সাইবার পার্টিজানস একই তথ্যভান্ডার থেকে ২০২২ সাল থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অন্তত ৩ লাখ ৯৩ হাজার ৮৮১ রুশ সেনার মৃত্যুর দাবি করেছিল। সাইলেন্ট ক্রোর হিসাবে এ সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ১০০। তুলনায়, মিডিয়াজোনা, বিবিসির রুশ বিভাগ ও স্বেচ্ছাসেবীরা ৬ নভেম্বর পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৮৮১ নিহতের নাম নিশ্চিত করেছিলেন। রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করে জানিয়েছে, আইনে সুরক্ষিত তথ্য ফাঁসের প্রমাণ তারা পায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।