মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সং/ঘ/র্ষে নারী-শিশুসহ আহত ছয়জন

সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় মজুমদার পেট্রোল পাম্পের সামনে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ছয়জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। তিনজন পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে, বাকি তিনজন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত বাস পুলিশ হেফাজতে আছে।#PatkelGhata #Satkhira #RoadAccident #MeehaNews

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা
পাটকেলঘাটা থানাছবি: সংগৃহীত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় বাস ও ইজিবাইকের (easy bike) মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ইজিবাইকচালক নাহিদ বিশ্বাস (২৮), তালা উপজেলার দোহার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশন আরা (৪৫) ও শিশু জান্নাত আরা (৭)। নাহিদ যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে। বাকি তিনজনের নাম পাওয়া যায়নি। তাঁদের বাড়ি পাংশা উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মধু মোড়ল জানান, খুলনাগামী একটি দ্রুতগতির বাস পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়, ভেতরে থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নাহিদ, রওশন আরা ও জান্নাতকে ভর্তি করা হয়েছে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে। অন্য তিনজনকে পাঠানো হয়েছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি এখন পুলিশ হেফাজতে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।