শিবগঞ্জে বসতবাড়ি থেকে ১৯ ককটেল ও হেরোইন উদ্ধার, আটক ১
শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। বাড়ির বাসিন্দা আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য জানান। চলতি বছরের প্রথম ১০ মাসে বিজিবির রংপুর রিজিয়নের সীমান্তে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ হয়েছে।#Shibganj #Chapainawabganj #BGB #MeehaNews

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাড়ির বাসিন্দা আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ টহল দল এ অভিযান চালায়। আটক আমিনুল ওই গ্রামের লুৎফল হকের ছেলে।
সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আমিনুলকে আটকের পর তাঁর বাড়ি থেকে হেরোইন ও ককটেল উদ্ধার করা হয়।
এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে চলতি বছরের প্রথম ১০ মাসে বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করেছে বিজিবি।





