মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা

সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় রোববার সন্ধ্যায় ভ্যানের চাকার কাছে পড়ে থাকা ব্যাগে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। মালিক সজল তালুকদার ও তাঁর স্ত্রী ব্যাগ হারিয়ে থানায় জানিয়ে প্রায় চার ঘণ্টা খোঁজ করেন। রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগ ফেরত দেন আমির উদ্দিন। খুশি হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন সজল। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন।#Sunamganj #Honesty #GoldReturned #MeehaNews

সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকারের ব্যাগ মালিককে ফিরিয়ে দেওয়া চানাচুর বিক্রেতা আমির উদ্দিন
কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকারের ব্যাগছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরে রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিয়েছেন চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)। রোববার সন্ধ্যায় ব্যাগটি পাওয়ার প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে সেটি মালিকের হাতে তুলে দেন তিনি।

আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করেন আমির উদ্দিন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ভেতরে অন্য জিনিসের সঙ্গে ছিল স্বর্ণালংকার। আমির উদ্দিন জানান, সোনা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। দোকানে রাখা নিরাপদ নয় ভেবে (তিনবার তাঁর দোকানে চুরি হয়েছে) ছেলেকে দিয়ে ব্যাগটি বাসায় পাঠিয়ে দেন। ব্যাগ পাওয়ার সময় পাশেই ছিলেন রিকশাচালক আবু সাইদ।

ব্যাগের মালিক সজল তালুকদার শহরের আবুল হোসেন রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া সোনার চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরে নামার পর তাঁরা দেখেন, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কোথায় পড়েছে, বুঝতে পারেননি।

সজল দুই বন্ধুকে নিয়ে প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। এরপর নিজেরাও ব্যাগ খোঁজেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান।

সূত্র মেলে অন্য একটি রিকশা থেকে। সজলের বন্ধুরা সেই রিকশায় ফিরছিলেন। পথে তাঁদের আলাপ শুনে তরুণ রিকশাচালক আবু সাইদ জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে মালিককে খুঁজছেন। বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান। পরে থানায় ব্যাগ হস্তান্তর করা হয়।

সজল তালুকদার বলেন, তাঁরা তিনজন চার ঘণ্টা ধরে ব্যাগ খুঁজেছেন। আমির উদ্দিন টাকা নিতে চাননি, তিনি জোর করে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন। তখন তাঁর কাছে এ টাকাই ছিল।

আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে সপরিবারে থাকেন, নিজের কোনো বাড়ি নেই। সোনা রেখে দেওয়ার সুযোগ থাকলেও কেন রাখেননি—জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই কষ্টে চলেছেন, “পরের জিনিসে লোভ নাই।”

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ আমির উদ্দিনের সততার প্রশংসা করেন। তিনি জানান, থানায় খবর পাওয়ার পর পুলিশ সজলের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ শুরু করে। পরে সজলরা আমির উদ্দিনকে নিয়ে থানায় আসেন। ওসির ভাষ্য, আমির উদ্দিন ভালো মানুষ বলেই ব্যাগটি ফেরত পাওয়া গেছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।