খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গ্রান্ড র্যালির মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো লায়ন্স ক্লাবের অক্টোবর সার্ভিস মাসের। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক লায়ন রমা রহমানসহ সংগঠনের সেক্রেটারি, ট্রেজারার, অন্যান্য লায়ন সদস্য ও লিও সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, লায়ন্স ক্লাব সারা বিশ্বে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, যেকোনো সহযোগিতায় তিনি তাদের পাশে থাকবেন।
প্রেসিডেন্ট রমা রহমান জানান, বিশ্বজুড়ে লায়ন্স ক্লাব অক্টোবর মাসজুড়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, তারই ধারাবাহিকতায় খুলনা লায়ন্স ক্লাবও মাসব্যাপী সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে।
মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প, বীজ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, মানসিক স্বাস্থ্য সেশন, জিরো প্লাস্টিক সচেতনতা ও ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম।
উল্লেখ্য, বিশ্বজুড়ে লায়ন্স ও লিও ক্লাবের জন্য অক্টোবর একটি বিশেষ মাস—এ সময় সংগঠনগুলো ব্যাপক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, আর প্রতি বছর ৮ অক্টোবর পালিত হয় বিশ্ব লায়ন্স সেবা দিবস।















মন্তব্য করুন