চায়ের দাম চাওয়ায় দোকানিকে মারধর, দোকান ভাঙচুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চায়ের দাম চাওয়ায় দোকানি আবদুল বাকীকে মারধর ও তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ জাইদুল ইসলাম ও তাঁর দলবলের বিরুদ্ধে। সমকালের প্রতিবেদনে জাইদুলকে স্থানীয় মাদক ব্যবসায়ী বলা হয়েছে। চায়ের বিল চাওয়ায় কথাকাটাকাটি হয়। পরদিন সকালে আবদুল বাকী দোকানের তালার ওপর আরেকটি তালা দেখতে পান। বিষয়টি জাইদুলের বড় ভাই জবিদুল ইসলামকে জানানোর পর শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#Gaibandha #Gobindaganj #CrimeNews #MeehaNews

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চায়ের দাম চাওয়ায় দোকানি আবদুল বাকীকে মারধর ও তাঁর চায়ের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগের তির জাইদুল ইসলাম ও তাঁর দলবলের দিকে। সমকালের প্রতিবেদনে জাইদুলকে স্থানীয় মাদক ব্যবসায়ী বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবদুল বাকীর দোকানে চা খাওয়ার পর বিল চাইলে জাইদুলের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে টাকা দেবেন না বলে জাইদুল চলে যান।
পরদিন সকালে দোকানে গিয়ে আবদুল বাকী দেখেন, তাঁর লাগানো তালার ওপর আরেকটি তালা ঝুলছে। তিনি বিষয়টি জাইদুলের বড় ভাই জবিদুল ইসলামকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে জাইদুল দলবল নিয়ে দোকানে হামলা চালান বলে অভিযোগ। হামলায় আবদুল বাকীকে মারধর করা হয় এবং দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।





