মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দ্রুত ঘুমানোর প্রতিযোগিতা, বিজয়ীর পুরস্কার ১৭ লাখ টাকা

৫ অক্টোবর টোকিওতে ‘ম্যাট রেস’ নামের ঘুমের প্রতিযোগিতায় কয়েক ডজন প্রতিযোগী অংশ নেন। আয়োজক ম্যাট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোয়ালা স্লিপ জাপান। প্রতিযোগীরা সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ পান। মাথায় লাগানো যন্ত্রে ঘুমের গভীরতা, মান, ঘুম আসার গতি ও স্থিতিশীলতা মাপা হয়। বিজয়ী ‘সুইমি’ ডাকনামের এক নারী পেয়েছেন ২২ লাখ ২০ হাজার ইয়েন, যা প্রায় ১৪ হাজার ডলার। আয়োজকেরা বলছেন, ঘুম নিয়ে মানুষের আগ্রহ বাড়ানোই আয়োজনের উদ্দেশ্য।#Japan #Tokyo #SleepCompetition #MatRace #MeehaNews

টোকিওর ঘুমের প্রতিযোগিতা ম্যাট রেসে ম্যাট্রেসে শুয়ে থাকা অংশগ্রহণকারীরা
টোকিওতে ঘুমের প্রতিযোগিতা ‘ম্যাট রেস’ছবি: এএফপি

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এক ঘুমের প্রতিযোগিতায় সবচেয়ে ভালো ঘুমিয়ে ২২ লাখ ২০ হাজার ইয়েন (প্রায় ১৪ হাজার ডলার) পুরস্কার জিতেছেন এক নারী। প্রতিযোগিতার নাম ‘ম্যাট রেস’ (Matt Race)।

গত ৫ অক্টোবর এ আয়োজন করে ম্যাট্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোয়ালা স্লিপ জাপান। কয়েক ডজন প্রতিযোগী ম্যাট্রেসে শুয়ে সর্বোচ্চ ৯০ মিনিট ঘুমানোর সুযোগ পান। তাঁদের মাথায় লাগানো হয়েছিল বিশেষ যন্ত্র।

শুধু দ্রুত ঘুমিয়ে পড়লেই জেতা যেত না। যন্ত্রে সংগৃহীত তথ্য থেকে ঘুমের গভীরতা, মান, ঘুম আসার গতি ও ঘুম কতটা স্থিতিশীল ছিল, তা বিবেচনা করে স্কোর নির্ধারণ হয়। সেই স্কোরের ভিত্তিতে বিজয়ী ঠিক করা হয়।

বিজয়ী নিজের পরিচয় দিয়েছেন শুধু ‘সুইমি’ (Suimii) ডাকনামে। এএফপিকে তিনি জানান, আলাদা থাকতে চান বলে পুরস্কারের অর্থ স্থানান্তরের খরচে লাগাবেন। এ ছাড়া রাজকন্যাদের মতো একটি বিছানা কিনতে চান।

প্রতিযোগী চিসাতো হোন্ডা (৩২) বলেন, ঘুম এত দ্রুত শেষ হয়ে গেছে যে আরও একটু ঘুমাতে পারলে ভালো লাগত। তাঁর ভাষায়, এটি ছিল “আনন্দের প্রতিযোগিতা”।

আয়োজক প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, জাপানকে প্রায়ই ঘুমের অভাবে ভোগা দেশ হিসেবে বর্ণনা করা হয়। দীর্ঘ কর্মঘণ্টা ও যাতায়াতের চাপে অনেকে পর্যাপ্ত ঘুমাতে পারেন না। এমন আয়োজনের মাধ্যমে মানুষকে ঘুম নিয়ে আগ্রহী করা সম্ভব বলে তিনি মনে করেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।