বৃষ্টির মধ্যেই বাগেরহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল
শুক্রবার (২০ নভেম্বর) জুমার পর বাগেরহাট শহরের দশানী থেকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সোনাতলায় গিয়ে মিলিত হয়। মিছিলে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু ও জেলার সাবেক সভাপতি এমএ সালামসহ স্থানীয় নেতারা। বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।#Bagerhat #BNP #BanglaPolitics #MeehaNews

বাগেরহাটে সন্ত্রাসবাদবিরোধী মিছিল করেছে জেলা বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বৃষ্টির মধ্যে শহরের দশানী থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি সোনাতলায় গিয়ে মিলিত হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন ও খাদেম নিয়ামুল নাসির আলাপ। আরও ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, শ্রমিক দলের নেতা সরদার লিয়াকত আলী এবং যুবদল নেতা ওমর আলী মুন্না।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘সন্ত্রাসীদের চিনে নেও, এই মাটিতে কবর দেও’ এবং ‘তারেক জিয়ার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’। বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





