মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

চাঁদপুর শহরের পালপাড়ার নিজ বাসা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন বলে জানিয়েছে পুলিশ। ওসি জানান, তাঁর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন; বিস্তারিত পরে জানানো হবে।#Chandpur #Arrest #AwamiLeague #MeehaNews

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া
অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিবুর রহমানের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তা এখনো জানায়নি।

মজিবুর রহমান কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় অনেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী আত্মগোপনে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং নিয়মিত আইন পেশায় কাজ করেছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।