খুলনায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। - অনুষ্ঠানে খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, প্রথম আলো কখনো আঁধারে নিমজ্জিত হয় না; বরং নক্ষত্রের মতো নিজের আলোয় দীপ্যমান। - কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। - অনুষ্ঠানে ফারিয়া ঝিলাম, মো. ইমন মিয়া, দ্বীপ মণ্ডল, শাম্মী আক্তার ও শেখ হাফিজুর রহমানকে ‘সেরা বন্ধু-২০২৬’ সম্মাননা দেওয়া হয়। #ProthomAlo #FriendsClub #Khulna #Anniversary #MeehaNews

‘প্রথম আলো ২৮ বছর ধরে আলো ছড়াচ্ছে’—এই প্রত্যয় ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় উদ্যাপিত হয়েছে দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা সভা, সেরা বন্ধুদের পুরস্কার বিতরণ, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল চারটায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে খুলনা বন্ধুসভা।

অনুষ্ঠানের আলোচনা পর্বে খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায় বলেন, “২৮ বছর ধরে প্রথম আলো অন্ধকারকে দূরে ঠেলে আলোর পথ দেখিয়ে চলেছে। প্রথম আলো কখনো আঁধারে নিমজ্জিত হয় না; বরং নক্ষত্রের মতো নিজের আলোয় দীপ্যমান।” প্রজন্ম থেকে প্রজন্ম যেন প্রথম আলো ও বন্ধুসভা বাংলার মানুষকে আলোর পথে এগিয়ে নিতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জীবদ্দশায় প্রথম আলোর আরও অনেক প্রতিষ্ঠাবার্ষিকী দেখার আকাঙ্ক্ষাও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বন্ধুসভার সাবেক সভাপতি এম এম মাসুম বিল্যাহ। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ।

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা, গান ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী কবিতা ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করেন চালনা মহিলা কলেজের শিক্ষক জয়তীশ রঞ্জন মণ্ডল। সংগীত পরিবেশন করেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী নবনীতা মণ্ডল ও তাঁর বন্ধু সৌম্যজিৎ। নৃত্য পরিবেশন করেন রিয়া মণ্ডল ও নুহাশ। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন সালাউদ্দিন সাবাদ, জুঁই আক্তার ও আনিসা আক্তার স্নেহা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্ধুসভার সেরা বন্ধুদের সম্মাননা প্রদান। এ পর্বে ফারিয়া ঝিলাম, মো: ইমন মিয়া, দ্বীপ মণ্ডল, শাম্মী আক্তার ও শেখ হাফিজুর রহমান—এই পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানান খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যূথী। অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন।





