মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩
বুধবার ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে একজন গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) গ্রেপ্তার হয়েছেন। ২ নভেম্বর রাতে টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৮ সেপ্টেম্বরের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ আছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ওসি জানিয়েছেন, তাঁকে আদালতে পাঠানো হয়েছে।#Bhola #Borhanuddin #BangladeshNews #MeehaNews

ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় গ্রেপ্তারের ঘটনা-সংক্রান্ত ছবি
গ্রেপ্তারকৃত জাফর হাজীছবি: কালবেলা

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাফর হাজী টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুর ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকালে টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। বাজার থেকে শুরু হওয়া মিছিলটি উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এজাহারে বলা হয়েছে, মিছিলে শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, মিছিলে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অভিযোগে জাফর হাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মীর জামান

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।