মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩
শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

এইচএসসির ফলের দিনে তালায় শিক্ষার্থীর মৃত্যু

এইচএসসির ফল প্রকাশের দিন, শনিবার, সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানান, এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে ফল নিয়ে হতাশা, মা-বাবার কাছে ক্ষমা চাওয়া আর একজন শিক্ষকের ভুলের উল্লেখ আছে। পাটকেলঘাটা থানার ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, আইনগত প্রক্রিয়া চলছে।#Satkhira #HSCResult #MentalHealth #SuicidePrevention #MeehaNews

এইচএসসির ফলের দিনে তালায় শিক্ষার্থীর মৃত্যু
এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যাছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সদ্য প্রকাশিত এইচএসসির ফলে অকৃতকার্য হওয়ার পর থেকে হৃদয় হতাশায় ভুগছিলেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে হৃদয় পরীক্ষার ফল নিয়ে হতাশার কথা লিখেছেন, মা-বাবার ত্যাগের কথা স্মরণ করে তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। চিরকুটে একজন শিক্ষকের ভুলের কথাও উল্লেখ আছে, তবে কোন শিক্ষক বা কী ধরনের ভুল, তা স্পষ্ট নয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মানসিক সংকটে থাকলে বা আত্মহত্যার চিন্তা এলে কথা বলুন। আবেগীয় সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ হেল্পলাইন ‘কান পেতে রই’: ০৯৬১২-১১৯৯১১। জরুরি প্রয়োজনে কল করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।