লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পুকুরে ডুবে রাইসা আক্তার (দেড় বছর) মারা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘুম থেকে উঠে মাকে খুঁজতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। স্থানীয় চিকিৎসক ও পরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#Lakshmipur #Ramganj #Drowning #Bangladesh #MeehaNews

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পেছনের পুকুরে ডুবে রাইসা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামে সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রাইসা ওই বাড়ির সিরাজ মিয়ার নাতনি ও খোকন মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঘুম থেকে উঠে রাইসা তার মাকে খুঁজতে বের হয়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ মেয়েকে না পেয়ে মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুর থেকে রাইসাকে উদ্ধার করেন। স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন।
ভোলাকোট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি মাকে খুঁজতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।





