মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

৯৯-এ রাত পার, দুই বলেই সাদমানের তৃতীয় সেঞ্চুরি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৯৯ থেকে দুই বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম; ১৭ ইনিংস পর এটি তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে জশুয়া বিশপের বলে আউট হন তিনি। বাংলাদেশের টেস্ট ওপেনারদের মধ্যে সেঞ্চুরিতে এখন তামিম ইকবালের (১০টি) পরই সাদমান। #MeehaNews #ShadmanIslam #BANvWI #TestCricket #BangladeshCricket

৯৯-এ রাত পার, দুই বলেই সাদমানের তৃতীয় সেঞ্চুরি
ছবিঃ সংগৃহীত

৯৯ রানে অপরাজিত থেকে রাত পার করতে হয়েছিল সাদমান ইসলামকে। বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সেই অপেক্ষা শেষ হতে লাগল মাত্র দুই বল। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের এই ওপেনার।

এই সেঞ্চুরিতে বাংলাদেশের টেস্ট ওপেনারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সাদমান। ওপেনার হিসেবে ১০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। এত দিন আর কোনো ওপেনারের তিনটি সেঞ্চুরি ছিল না; ইমরুল কায়েস ও মাহমুদুল হাসানের সেঞ্চুরি দুটি করে।

তিন অঙ্ক ছোঁয়ার পর অবশ্য ইনিংসটা বেশি দূর টানতে পারেননি সাদমান। সেঞ্চুরির পর আর ১২টি বল খেলে বিশপের শিকার হন, যা টেস্টে এই পেসারের প্রথম উইকেট। ২৩৪ বলে ১০৫ রানের ইনিংসে ১১টি চার মেরেছেন সাদমান। টেস্টে তাঁর এই সেঞ্চুরি এল ১৭ ইনিংস পর।

বুধবার প্রথম দিনে তানজিদ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের নতুন বল একের পর এক ছেড়ে দিয়েছেন সাদমান। প্রথম রান নিয়েছেন ১৬তম বলে। প্রথম চার এসেছে নবম ওভারে, সেটিই ছিল বাংলাদেশ ইনিংসের প্রথম বাউন্ডারি। ১১তম ওভার থেকে স্পিন আক্রমণে যায় ক্যারিবীয়রা, আর বোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ। সেটিও ধীরে ধীরে সামলে নিয়ে ৯৪ বলে ফিফটি করেন সাদমান, সেঞ্চুরিতে পৌঁছান ২২১ বলে।

সেঞ্চুরিটা প্রথম দিনেই হতে পারত। কিন্তু আলোকস্বল্পতায় দুই দফা খেলা বন্ধ হয়, দিনের খেলা শেষ হয়ে যায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে। সাদমানকে তাই ৯৯ রান নিয়ে পরদিন আবার ব্যাট করতে নামতে হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Md. Imran Mahmud

ক্রীড়া প্রতিবেদক

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।