প্রধান কন্টেন্টে যান
শুক্র ২ October ২৬
হেডলাইন
বিজ্ঞাপন বিজ্ঞাপন
মাতৃভূমি / মাতৃভূমি

বই-ব্যাগ ভিজে যায়, মাঠে খেলা বন্ধ — দৌলতখানের দুই স্কুলে জলাবদ্ধতায় নাকাল ৫০০ শিক্ষার্থী

মোট শেয়ারমোঃ: 0

বই-ব্যাগ ভিজে যায়, মাঠে খেলা বন্ধ — দৌলতখানের দুই স্কুলে জলাবদ্ধতায় নাকাল ৫০০ শিক্ষার্থী
ছবিঃ অনলাইন সংগৃহীত

সামান্য বৃষ্টি হলেই কাদাপানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে ভোলার দৌলতখান উপজেলার পাঁচ শতাধিক শিক্ষার্থীকে। উপজেলার ছোটধলী গ্রামের সেরু মাস্টার পোল-সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এস এম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ প্রায়ই কাদাপানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই মাস ধরে এই দুর্ভোগ চলছে। বিদ্যালয়ে ঢোকার পথেই জমে থাকা পানি পেরিয়ে ক্লাসে পৌঁছাতে হয় শিক্ষার্থীদের।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া, চতুর্থ শ্রেণির রাফিয়া ও অষ্টম শ্রেণির লামিয়া জানায়, পানি জমে থাকার কারণে তাদের ব্যাগ, বই-খাতা ও পোশাক নিয়মিতই ভিজে যাচ্ছে। শুধু আসা-যাওয়াই নয়, মাঠে জমে থাকা পানির কারণে খেলাধুলা করারও উপায় নেই বলে জানায় তারা।

দুই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক — প্রাথমিক বিদ্যালয়ের ইকবাল হোসেন ও মাধ্যমিক বিদ্যালয়ের সফিকুল ইসলাম — আমার দেশকে জানান, উপযুক্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবেই সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ে যাওয়ার পথ তলিয়ে যাচ্ছে।

বিষয়টি নজরে আসে উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তারেরও। পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পানি ভিজে স্কুলে আসতে দেখার কথা জানিয়ে তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান আমার দেশকে বলেন, স্থানটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোট শেয়ারমোঃ: 0

পোস্টটি কেমন লাগলো?

মন্তব্য করুন

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলো * দ্বারা চিহ্নিত।

সম্পর্কিত খবর

সাম্প্রতিক খবর

নেতানিয়াহুর ৮ ঘণ্টার সফর, ট্রাম্পহীন সাক্ষাৎ—পশ্চিমারা কি সত্যিই পতন চায়?

নেতানিয়াহুর ৮ ঘণ্টার সফর, ট্রাম্পহীন সাক্ষাৎ—পশ্চিমারা কি সত্যিই পতন চায়?

১ ঘণ্টা আগে
বন্ধ দরজা আর একটি ‘না’: স্বরা ভাস্করের সেই রাতের গল্প

বন্ধ দরজা আর একটি ‘না’: স্বরা ভাস্করের সেই রাতের গল্প

২ ঘণ্টা আগে
সাদের অনুরোধে বদলে গেল এলেনার গল্প: আগে ইন্দোনেশিয়া, এখন নেপাল

সাদের অনুরোধে বদলে গেল এলেনার গল্প: আগে ইন্দোনেশিয়া, এখন নেপাল

২ ঘণ্টা আগে
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, একই পরিবারের ৪ জন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, একই পরিবারের ৪ জন

২ ঘণ্টা আগে
সুইচ আমাদের হাতে, বিদ্যুৎ কার হাতে?

সুইচ আমাদের হাতে, বিদ্যুৎ কার হাতে?

৭ ঘণ্টা আগে
নামফলকে লেখা হলো, মুছে গেল, আবার ফিরল—ঢাবির এক হল, দুই নাম আর অভ্যুত্থানের অসমাপ্ত প্রশ্ন

নামফলকে লেখা হলো, মুছে গেল, আবার ফিরল—ঢাবির এক হল, দুই নাম আর অভ্যুত্থানের অসমাপ্ত প্রশ্ন

১ দিন আগে
গোল নয় গোলপাতা: সুন্দরবনের সবুজ আচ্ছাদন, যার আড়ালে লুকিয়ে বাঘের নিঃশ্বাস

গোল নয় গোলপাতা: সুন্দরবনের সবুজ আচ্ছাদন, যার আড়ালে লুকিয়ে বাঘের নিঃশ্বাস

৫ দিন আগে
মেহেরুনকে নিয়ে ‘উধাও’ আইএইচটি শিক্ষক অসীম কুমার

মেহেরুনকে নিয়ে ‘উধাও’ আইএইচটি শিক্ষক অসীম কুমার

২ সপ্তাহ আগে

সর্বাধিক পঠিত