মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত হননি। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত দুই থেকে তিন মিনিট অবস্থানের পর ককটেল নিক্ষেপ করে আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যায়। পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। রাত…

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত কার্যালয়ের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি।
পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট (Bomb Disposal Unit) সেটি নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করে এবং আশপাশ পর্যবেক্ষণ করে। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যায়। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে গেছে বলেও তথ্য পেয়েছে পুলিশ।
দুই আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।




