মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় গাদন টুর্নামেন্টে সংঘর্ষের অভিযোগ, আহত কয়েকজন

সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্টের একটি খেলায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিরোধের পর সংঘর্ষের অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।আয়োজক কমিটির সহসভাপতি বড় ধরনের মারামারির অভিযোগ অস্বীকার করে ভুল বোঝাবুঝি ও ঠেলাঠেলির কথা বলেছেন।সাতক্ষীরা সদর থানার ওসি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#GadonTournament #Satkhira #SportsNews #LocalNews #MeehaNews

সাতক্ষীরার পাঁচানিতে ২১তম গাদন টুর্নামেন্ট ঘিরে সংঘর্ষের অভিযোগ
গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ, দর্শক-অবসরপ্রাপ্ত সেনা সদস্য আহতছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬-এর একটি খেলাকে কেন্দ্র করে দর্শক, স্থানীয় বাসিন্দা ও আয়োজক কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টুর্নামেন্টটির আয়োজক ‘পাঁচানি সম্মিলিত যুব কমিটি’। কমিটির সহসভাপতি মো. আবু জাফর মোল্লা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলা চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মাঠের বাইরে থাকা এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিষয়টি মীমাংসার জন্য কমিটির সদস্যদের মাঠে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে কমিটির সহসভাপতি আবু জাফরের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়।

অভিযোগ রয়েছে, এর পর কমিটির কয়েকজন সদস্য মঞ্চ থেকে নেমে দর্শক ও স্থানীয়দের ওপর চড়াও হন। রইচপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লাহ সিয়াম অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সঙ্গে অশোভন আচরণের পর কমিটির লোকজন চেয়ার ও কিল-ঘুষি দিয়ে হামলা চালান। এতে তিনি, ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বোরহান, মাহবুবার, কিবরিয়া ও ইমরান হোসেনসহ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে বোরহান ও মাহবুবার বেশি আঘাত পেয়েছেন বলে তাঁর দাবি।

রইচপুরের বাসিন্দা বোরহানের দাবি, সংঘর্ষ থামাতে গেলে অন্যরাও মারধরের শিকার হন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যও জানান, রেফারির সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত করতে তিনি কয়েকবার মীমাংসার অনুরোধ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কমিটির লোকজন তাঁর ওপর এবং থামাতে আসা স্থানীয়দের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আয়োজক কমিটির সহসভাপতি মো. আবু জাফর মোল্লা বলেন, খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত ও কথা-কাটাকাটি ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি ও ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। বড় কোনো মারামারি হয়নি। বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া হবে বলেও জানান তিনি। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে পরিস্থিতি শান্ত হলে সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বলেন তিনি।

কমিটির সভাপতি মুঠোফোনে জানান, গোলযোগের ঘটনায় উভয় পক্ষেরই দোষ রয়েছে এবং কমিটির লোকজন মঞ্চ থেকে নিচে নেমেছিলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মহসিন আলমসহ স্থানীয়ভাবে বিষয়টি সালিশ-মীমাংসার কথা থাকলেও পরে তা আর হয়নি। এ বিষয়ে বেশি লেখালেখির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পাঁচানির ঘটনাটি তখনো তাঁর জানা ছিল না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।