প্রধান কন্টেন্টে যান
সোম ৫ অক্টোবর ২৬
হেডলাইন
বিজ্ঞাপন বিজ্ঞাপন
মাতৃভূমি / ফারজানা যুথি

খুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসবমুখর সংবর্ধনা

খুলনা জিলা স্কুলে শনিবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, নতুন বন্ধুত্ব, শপথ আর গানে উৎসবমুখর ছিল পুরো আয়োজন।

মোট শেয়ারমোঃ: ১

খুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসবমুখর সংবর্ধনা
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুলনা জিলা স্কুল, ৩ অক্টোবর। ছবি: সাদ্দাম হোসেন

শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুলনা জিলা স্কুল, খুলনা। ৩ অক্টোবর ছবি তুলেছেন সাদ্দাম হোসেন।

শিক্ষার্থীদের কেউ মা–বাবাকে নিয়ে আবার কেউ পরিবার নিয়ে কেউ বা বন্ধুদের সাথে এসেছিল সংবর্ধনায়। সকাল সাড়ে আটটা বাজার আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে খুলনা জিলা স্কুলের মাঠ। তাদের হইহুল্লোড়ে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আমেজ। ছোট ছোট দলে চলছিল আড্ডা। স্কুলজীবনের কাছের বন্ধু ও সহপাঠীদের দেখে কেউ কেউ জড়িয়ে ধরছিল। কেউ আবার মুঠোফোনে সেলফি তুলে ধরে রাখছিল স্মৃতি।

খুলনা সরকারি মাধ্যমিক উচচ বিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা জামান সকাল বলেন, ‘ প্রথম আলো জিপিএ- 5 প্রোগ্রাম একটি আনন্দঘন মুহূর্ত এটির জন্য দীর্ঘ দিনের অপেক্ষা ছিল, আয়োজনটি কে উপভোগ করছি। ‘ প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনার খুলনা পর্ব আজ শনিবার খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, ‘তোমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নিজের শক্তির ওপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে। মনে রাখবে, তারুণ্যই সবচেয়ে বড় শক্তি। এই তারুণ্যের শক্তিকে সঠিক পথে, মানুষের কল্যাণে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে।’

খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নায়কেরা বেরিয়ে আসবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই আরও বেশি মনোযোগী হতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে। শুধু জিপিএ-৫ পাওয়াই জীবনের বড় অর্জন নয়, তোমাদের একজন আলোকিত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখকে ‘না’ বলতে শপথ করান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, পাঠ্যবই পরীক্ষায় পাস করার জন্য; কিন্তু পৃথিবীকে জানার জন্য নানা ধরনের বই পড়তে হবে। উপন্যাসও পড়তে হবে, সিনেমা দেখতে হবে, গানও শুনতে হবে। এসব তোমাদের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এর পর কুইজ বিজয়ী ১০ কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সাজ্জাদ শরিফ।

বন্ধুদের সঙ্গে দেখা, নতুন নেটওয়ার্ক

বন্ধুদের উচ্ছ্বাসের মুহুর্ত

ফুলতলার রহমানিয়া এলিমেন্টরি অ্যান্ড সেকেন্ডারি স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া মরিয়ম আক্তার বাবা শেখ মাহবুর হোসেনের সঙ্গে অনুষ্ঠানে আসে। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানে এবারই প্রথম অংশ নিয়েছে সে। মরিয়ম বলল, ‘প্রথমবারের মতো এমন কোনো সংবর্ধনা অনুষ্ঠানে এলাম। অন্য বন্ধুরাও এসেছে। স্কুলের অনেক বন্ধু অন্য কলেজে ভর্তি হয়ে গেছে, তাদের সঙ্গেও দেখা হয়েছে। খুবই ভালো লাগছে।’

পাইকগাছার শহীদ কামরুল মেমোরিয়াল হাইস্কুল থেকে জিপিএ-৫ পাওয়া ফারদিন ইসলাম সিয়ামও এসেছিল দুই বন্ধুর সঙ্গে। একই স্কুলের এই তিন বন্ধু ভর্তি হয়েছে পাবলিক কলেজে। ফারদিন বলল, ‘অনেক ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। একটা নেটওয়ার্কও তৈরি হচ্ছে।’

মেয়ের মেয়েকে নিয়ে অনুষ্ঠানে আসেন বীথি সাধু। তাঁর নাতনি তিতলি দত্ত ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর একটি স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে খুলনা মহিলা কলেজে ভর্তি হয়েছে। তিতলি বলল, ‘আমার বন্ধুদের বেশির ভাগই ফরিদপুরের কলেজে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ নেই; কিন্তু নতুন বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এটা একটা বড় বিষয়।’

সাংস্কৃতিক পর্বসহ নানা আয়োজনে উচ্ছ্বাসে মেতেছিল শিক্ষার্থীরা

খুলনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া মাহফুজা মালিয়াতও এসেছিল অনুষ্ঠানে। তবে ভুলে মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না আনায় কিছুটা বিপাকে পড়ে সে। অন্যরা যখন উপহার নিচ্ছিল এবং উদ্‌যাপন করছিল, তখন মন খারাপ হয়ে যায় মাহফুজার।

প্রথম আলো বন্ধু সভায় উপহার গ্রহণের মুহুর্ত

মঞ্চের কাছে এসে সমস্যার কথা জানায় সে। মাহফুজা বলল, ‘সবাই উপহার নিচ্ছে, উদ্‌যাপন করছে, আমি পারব না ভেবে খুব খারাপ লাগছিল। খুব টেনশন হচ্ছিল। আমিও সব নিতে পারব জেনে ভালো লাগছে।’

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ঐন্দ্রিলা রায় উর্বি ও অ্যাথেনা রায়। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও গান ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে শিল্পী মিঠুন রায়ের গানে মাতে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আসফিক আহমেদ সিদ্দিকী, ড: তুহিন রায়,বনানী আফরোজ, ও জয়তীশ মণ্ডল, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, সভাপতি স্বর্ণকমল রায়, সহ-সভাপতি দীপু রায় ও হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ ও ইমন মিয়া, সাংগঠনিক সম্পাদক তুহিন বাউলিয়া ও জয়ন্ত গাইন, বন্ধু সালাউদ্দিন সাবাদ, লিমা আক্তার, পুজা রায়, প্রদীপ্ত মন্ডল, আলোক বৈদ্য, আবু হানিফা,সুদীপ্ত রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লেখা

ফারজানা যুথি

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা

মোট শেয়ারমোঃ: ১

পোস্টটি কেমন লাগলো?

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই লিখুন।

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল ও ফোন নম্বর প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

সম্পর্কিত খবর

সাম্প্রতিক খবর

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণ ও ভিডিওর ভয় দেখানোর অভিযোগ, গ্রেপ্তার ২

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণ ও ভিডিওর ভয় দেখানোর অভিযোগ, গ্রেপ্তার ২

২৯ মিনিট আগে
লন্ডন বইমেলায় গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন, গাইবেন স্কটল্যান্ডেও

লন্ডন বইমেলায় গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন, গাইবেন স্কটল্যান্ডেও

৪২ মিনিট আগে
রূপসায় ছেলে হত্যা মামলার বাদী বাবাকে গুলি করে হত্যা

রূপসায় ছেলে হত্যা মামলার বাদী বাবাকে গুলি করে হত্যা

৫১ মিনিট আগে
সৌদি আরবে আরামকো স্থাপনায় হুতি হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদি আরবে আরামকো স্থাপনায় হুতি হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

১ ঘণ্টা আগে
কলম্বাসের ৫০০ বছর আগেই কি আমেরিকায় পৌঁছেছিলেন মুসলিম নাবিকেরা?

কলম্বাসের ৫০০ বছর আগেই কি আমেরিকায় পৌঁছেছিলেন মুসলিম নাবিকেরা?

১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় যুবদল-ছাত্রদলের নতুন নেতাদের সংবর্ধনা, রউফকে ফের মনোনয়নের আহ্বান

সাতক্ষীরায় যুবদল-ছাত্রদলের নতুন নেতাদের সংবর্ধনা, রউফকে ফের মনোনয়নের আহ্বান

১ ঘণ্টা আগে
পর্তুগাল ক্যাম্প ছাড়া রোনালদোকে জিদানের ‘টুপি খোলা’ অভিবাদন

পর্তুগাল ক্যাম্প ছাড়া রোনালদোকে জিদানের ‘টুপি খোলা’ অভিবাদন

৫ ঘণ্টা আগে
সবার জন্য আবাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, মেলার উদ্বোধন

সবার জন্য আবাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর, মেলার উদ্বোধন

৮ ঘণ্টা আগে

সর্বাধিক পঠিত