মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় ছাত্রলীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার, দুই রকম ভাষ্য

সাতক্ষীরা সদরের আলিপুরে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তাঁদের মোটরসাইকেল শোডাউন লক্ষ্য করে ওই দুজন ইটপাটকেল ছুড়েছিলেন। সদর থানার ওসি বলছেন, শোডাউনে বাধার মতো কিছু ঘটেনি। দুজন থানার একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।#Satkhira #BNP #ChhatraLeague #Bangladesh #MeehaNews

সাতক্ষীরা সদর থানা ভবন
সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ ছবি মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদরে নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, বিএনপির মোটরসাইকেল শোডাউন লক্ষ্য করে ওই দুজন ইটপাটকেল ছুড়েছিলেন। তবে পুলিশ বলছে, শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুজনকে একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি ও ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং একই এলাকার আমবীরের ছেলে ও ছাত্রলীগের সদস্য মো. মিন্টু (১৮)।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, বিকেলে আলিপুর এলাকায় দলের কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে ইটপাটকেল ছোড়া হয়। তখন নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ইটপাটকেল হাতে থাকা অবস্থায় মেহেদী ও মিন্টুকে আটক করেন। পরে তাঁদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে গিয়ে সদর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি। গ্রেপ্তার দুজন থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাঁদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি রাখছিল এবং স্থানীয় লোকজনের সহযোগিতা চেয়েছিল। স্থানীয় লোকজন তাঁদের অবস্থান শনাক্ত করে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।