আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। শোডাউনে জেলা বিএনপির নেতারাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। নেতারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের যেকোনো চেষ্টার বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন।#Koyra #BNP #Khulna #Bangladesh #MeehaNews

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এ শোডাউন উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে আসে।
শোডাউনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাব্লিউ, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম। আরও ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ ও সদস্যসচিব মাহমুদ হাসান প্রমুখ।
শোডাউন চলাকালে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। নেতারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় তাঁরা রাজপথে থাকবেন।





