মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দুবাইয়ের রাস আল খাইমায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাস আল খাইমার আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, কারণ জানতে তদন্ত চলছে। মন্ত্রণালয় গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে বলেছে। ১২ নভেম্বর ফুজাইরাহর আলাদা এক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছিলেন।#UAE #RasAlKhaimah #RoadAccident #MeehaNews

রাস আল খাইমায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনাস্থলে উদ্ধারকারী দল
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতাছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আমিরাতটির আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, খবর পাওয়ার পরপরই বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসাসেবা চালায়। সংঘর্ষের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাই না করা তথ্য না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে সবাইকে আহ্বান জানিয়েছে। নিহত ও আহতদের পরিচয়, জাতীয়তা বা আহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে এ মাসের ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষে ১৪ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হন। ওই ঘটনায় ফেডারেল পাবলিক প্রসিকিউশন কারিগরি পরীক্ষা ও ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেয়। হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালককে আটক রাখার আদেশও দেওয়া হয়। রাস আল খাইমার ঘটনায় কাউকে আটক করার তথ্য এখনো জানা যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।