চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে এসআরবি-৭–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। মিরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।#Chattogram #Mirsarai #AwamiLeague #Arrest #MeehaNews

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার একটি বাসা থেকে এসআরবি-৭–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
এসআরবি-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মেসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তারের পর নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে তিনি জানান।
আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, এসআরবির তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মিরসরাই থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে।





