মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সীতাকুণ্ডে আইআইইউসি ছাত্রী মাইশার মৃত্যু: লরিচালক রিয়াজ উদ্দিন গ্রেপ্তার

সীতাকুণ্ডে লরির ধাক্কায় আইআইইউসি শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। গত ৩ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার পর শিক্ষার্থীরা আট দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দাবিগুলোর মধ্যে ছিল ২৪ ঘণ্টার মধ্যে চালক ও মালিকের গ্রেপ্তার। লরির মালিকের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।#Sitakunda #IIUC #RoadAccident #Chattogram #MeehaNews

আইআইইউসি ছাত্রী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় গ্রেপ্তার লরিচালক মো. রিয়াজ উদ্দিন
গ্রেপ্তার লরিচালক মো. রিয়াজ উদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় লরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিনের (৩২) বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তাঁর বাবার নাম আবু তাহের।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। লরির মালিককে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে নিহত হন আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা। আহত হন আরও অন্তত একজন শিক্ষার্থী।

বিডিনিউজের তথ্যমতে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসের পেছনে লরিটি ধাক্কা দেয়। মাইশা বাসে ওঠার অপেক্ষায় সড়কে ছিলেন বলে শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট হয়, রেল চলাচলও ব্যাহত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

দাবির মধ্যে ছিল ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক লরির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে বলা হয়েছে, বাকি দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।