মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার দিবাগত রাত প্রায় ১২টায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার মূল গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা ধাওয়া করে কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে পেট্রোল ঢেলে আগুন দিতে এবং আরেকজনকে ভিডিও করতে দেখা যায়। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে।#Lakshmipur #Raipur #GrameenBank #Arson #MeehaNews

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখা
গ্রামীণ ব্যাংকের গেটে আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটকছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার মূল গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টায় রায়পুর-মীরগঞ্জ সড়কের পাশের শাখাটিতে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। পাশের সড়ক থেকে আরেক যুবক ঘটনাটির ভিডিও করছেন। আগুন দিয়েই তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইমনের সঙ্গে আরও দুজন ছিলেন বলে জানা গেছে, তাঁরা পালিয়ে যান।

ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বাড়ি একই ইউনিয়নের লুধুয়া গ্রামে। বাবার নাম মো. খোকা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যুগান্তর ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে পাবনা, নাটোর ও রাজশাহীতেও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন বা পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।