জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘চরিত্রহীন’ নিয়ে সাভার বন্ধুসভার পাঠচক্র
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ উপন্যাস নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পাঠচক্র করেছে সাভার প্রথম আলো বন্ধুসভা। - পাঠচক্রে উপন্যাসের চরিত্র, মনস্তত্ত্ব, আত্মমর্যাদা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। - শেষ পর্বে পরবর্তী পাঠচক্রের বই নির্বাচন ও নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়। #BookDiscussion #ReadingCulture #Bondhushava #MeehaNews

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ নভেম্বর ২০২৬
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’ নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে সাভার প্রথম আলো বন্ধুসভা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এ পাঠচক্রে সংগঠনের সদস্য ও উপদেষ্টারা অংশ নেন।
পাঠচক্র সঞ্চালনা করেন পাঠচক্রবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস আঁখি। উপন্যাসের বিভিন্ন অংশ পাঠের পাশাপাশি সতীশ, সাবিত্রী, কিরণময়ী ও উপেন্দ্রের চরিত্র, মনস্তত্ত্ব, আত্মমর্যাদা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম আস্থা আলোচনায় সাবিত্রীর আত্মমর্যাদার দিকটি তুলে ধরেন।
সভাপতি মো. জয়নুল আবেদিন বলেন, বই পড়া মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। সম্মিলিত সাহিত্যচর্চা মুক্তচিন্তা, যুক্তিনির্ভর আলোচনা ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শামসুজ্জামান সামস্ ও ফরহাদ হোসেন, সভাপতি মো. জয়নুল আবেদিন, সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম আস্থা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষসহ সংগঠনের অন্য সদস্যরা।
পাঠচক্রের শেষ পর্বে পরবর্তী পাঠচক্রের বই নির্বাচন ও নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।







