ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কালীগঞ্জের চাপালী গ্রামে অভিযান চালিয়ে আরিফ লস্করকে (৪০) গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছেন কার্যালয়ের পরিদর্শক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।#Jhenaidah #Kaliganj #Yaba #DrugBust #MeehaNews

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ লস্কর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। পরে ইয়াবাসহ তাঁকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ শহরের চাপালী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মহিউদ্দিন লস্করের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার আরিফকে আদালতে পাঠানো হবে।





