আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাকের পর দুধে গোসল, এক মণ মিষ্টি বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গার ফলিয়া গ্রামে ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে হোসেন মৃধা এক মণ দুধে গোসল করেন। ১৮ বছরের সংসার ভেঙে স্ত্রীকে তালাক দেন তিনি; কারণ হিসেবে পরকীয়ার অভিযোগের কথা বলা হয়েছে। গোসলের পাশাপাশি এক মণ মিষ্টি বিতরণ করে তিনি নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেন। ঘটনা দেখতে বাড়িতে স্থানীয়দের ভিড় জমে।#Alfadanga #Faridpur #Bangladesh #ViralNews #MeehaNews

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধে গোসল করেছেন হোসেন মৃধা। একই সঙ্গে এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফলিয়া গ্রামে নিজের বাড়িতে এ আয়োজন করেন হোসেন মৃধা। স্ত্রীর পরকীয়ার অভিযোগ তুলে ১৮ বছরের সংসার ভেঙে দেন তিনি। অভিযোগ নিয়ে স্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হোসেন মৃধা জানান, ভবিষ্যতের কথা ভেবে বাধ্য হয়ে তিনি তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। দুধে গোসল ও মিষ্টি বিতরণ করে নিজেকে পাপমুক্ত করেছেন বলেও দাবি করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।





