মূল কনটেন্টে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
ব্রেকিং

টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নামের ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

১৮ নভেম্বর বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরের দেয়ালে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানানো হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছড়িয়ে দেওয়া ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে আগের নাম ব্যবহারের অনুরোধ করছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার জানান, তাঁরা ভাঙচুর করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, কলেজ কর্তৃপক্ষ তাঁকে বিষয়টি জানায়নি।#Tungipara #Gopalganj #ChhatraLeague #CollegeNews #MeehaNews

টুঙ্গিপাড়া সরকারি কলেজের দেয়ালে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার
‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানান ছাত্রলীগের নেতাকর্মীরাছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাইরের দেয়ালে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫-২০ জন কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলছেন। তাঁরা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। এখন থেকে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের অনুরোধ করেন তাঁরা। পরে কলেজের বাইরে স্লোগানও দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব জায়গায় ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো বদলাতেও তাঁরা বলেছেন। তবে কোনো ভাঙচুর করেননি বলে জানান অধ্যক্ষ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে কিছু জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।