মূল কনটেন্টে যান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩
বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় র‍্যালি-আলোচনা সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে জেলা যুবদলের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি এবং জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ প্রধান বক্তা ছিলেন। আলোচনা সভা ও কেক কাটা শেষে পায়রা উড়িয়ে উদযাপন হয়, পরে শহরের সড়কে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।#Satkhira #JuboDal #BNP #FoundingAnniversary #MeehaNews

সাতক্ষীরায় র‍্যালি-আলোচনা সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবি মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের পরিবহন কাউন্টারের সামনে আলোচনা সভা হয়।

জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন এবং জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স। জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও কেক কাটা শেষে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।