মূল কনটেন্টে যান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বুধবার (১৪ অক্টোবর) সকালে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী নিহত হন। নিহতরা নরসিংদী সদরের সাটিরপাড়ার বাসিন্দা অনুপ কুমার দাস (৫০) ও আনোয়ারুল আজিম। হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। #Sarail #Brahmanbaria #RoadAccident #DhakaSylhetHighway #MeehaNews

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল অংশে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর থানার সাটিরপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫০) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পিষ্ট হয়। দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বুধবার (১৪ অক্টোবর) সকালে সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী নিহত হন।
নিহতরা নরসিংদী সদরের সাটিরপাড়ার বাসিন্দা অনুপ কুমার দাস (৫০) ও আনোয়ারুল আজিম।
হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

#Sarail #Brahmanbaria #RoadAccident #DhakaSylhetHighway #MeehaNews

আজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।